লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
নিষেধাজ্ঞা অমান্য
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে আট জেলেকে এক মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় 'মা ইলিশ সংরক্ষণ' নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকার ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩০ জেলেকে আটক করেছে। তার মধ্যে নৌ-পুলিশ ৯০ জেলে এবং সদর উপজেলা টাস্কফোর্স ৪০ জেলেকে আটক করে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ। এসময় ৮টি নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে দুই জেলেকে একবছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভোলার চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বয়স কম থাকায় ছয় জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানকালে দুটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।